১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাধারণ বীমা কর্পোরেশন একটি শোক র্যালি বের করে। র্যালিটি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে।
আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও পরিকল্পনাকারীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে : ডেপুটি স্পিকার
উক্ত শোক র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহ্সান, জি.এম (চলতি দায়িত্ব, অর্থ ও হিসাব) বিবেকানন্দ সাহা, ডি.জি.এম (পুনঃবীমা, সার্বিক দায়িত্ব) মোঃ জাকির হোসেন, ঢাকা জোনাল অফিস এর ডি.জি.এম (সার্বিক দায়িত্ব) এস এম শাহ্ আলম এবং কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
