বাকেরগঞ্জে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৯:৩৮

বাকেরগঞ্জে ধর্ষণের শিকার হয়ে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে! বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির নাম জুয়েল মৃধা (২৫)। সে একই বাড়ির বাসিন্দা।  সে একই বাড়ির বাসিন্দা এবং সম্পর্কে চাচা হন।

বাকেরগঞ্জ থানার মামলার এজাহার সূত্রে জানা যায়,  জুয়েল মৃধা গত এপ্রিল মাসের দশ তারিখ বেলা ৪টায় ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে ওই শিশুকে প্রথম ধর্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করায় সে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আরও পড়ুন: লালমনিরহাট বিমানবন্দরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে

বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) বলেন, 'গতকাল ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করলে আমরা তাৎক্ষণিক ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠাই। ভুক্তভোগী তানিয়াকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। যথাযথ আইনী প্রক্রিয়ায় ধর্ষকের বিচার হবে।'

ইত্তেফাক/নূহু