বাংলাদেশ হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় হেরিটেজ গালা ইভেন্ট আগস্ট ২০১৯। এ উত্সবে তুলে ধরা হবে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী পণ্য। সেই সঙ্গে থাকবে আবহমান বাংলার সাংস্কৃতিক আয়োজন। হোটেল র্যাডিসন ব্লু ঢাকায় বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে দুইদিনের এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। সম্মানিত অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া।
স্বাগত বক্তব্য রাখবেন এ আয়োজনের উদ্যোক্তা তুতলী রহমান। আরো উপস্থিত থাকবেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান, বাংলাদেশ হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মনজুর কাদের, গুলশান সোসাইটির প্রেসিডেন্ট সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ ও নারী উদ্যোক্তা দিলরুবা আহমেদ।
