সিলেট শহরে পানি সংকট সমাধানে

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:২৬

প্রায় অর্ধ শতাব্দী ধরে সিলেট শহরে চাহিদার তুলনায় অর্ধেক পানি সরবরাহ করা হচ্ছে। এদিকে দিন দিন লাফিয়ে লাফিয়ে পানির চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিকট ভবিষ্যতে পানি সংকট তীব্র আকার ধারণ করবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। একদিকে সিলেট শহরের উন্নয়ন প্রকল্পের কাজ একের পর এক যখন শেষ হবে, তখন পানির চাহিদা আরো বৃদ্ধি পেয়ে পানির সংকট তীব্র আকার ধারণ করবে। পানির অপর নাম জীবন—এ কথা বিবেচনা করে সরকার একনেকের সভায় ওয়াটার ট্রিটমেন্ট পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়ন করবে, এটাই সিলেট শহরবাসীর প্রত্যাশা।                                

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদীঘির দক্ষিণ পাড়, সিলেট ৩১০০