ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অনিয়মের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা আছে। আইনের রক্ষক হয়ে একটি অংশ ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির সুপারিশগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার দাবিতে এ সম্মেলন করা হয়।
ইফতেখারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই ভালো কাজও করছেন। দেশ-বিদেশে পুরস্কৃতও হচ্ছেন। কিন্তু তাদের একটি অংশ ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। এখন এটি রোধ করা না গেলে আইন প্রয়োগকারী সংস্থার নাম পরিবর্তন করে আইন লঙ্ঘনকারী রাখতে হবে। আমরা এ পরিস্থিতি দেখতে চাই না।
তিনি আরো বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হাতে অপরাধ সংঘটিত হলে বিভাগীয় তদন্ত করে তাদের ক্লোজ বা বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়।
