রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গত বুধবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় হাতেনাতে তাদের গ্রেফতার হয়। র্যাব জানিয়েছে, বুধবার রাতে মোহাম্মদপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে মাদ্রাসা রোডে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ছিনতাইকারীরা। র্যাব-২-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে। তারা হলো—মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা আলীম ওরফে কালু (৪৫), রাসেল (২৪) ও নওয়াজ শরীফ ওরফে নবাব (২৫) এবং আদাবরের মেহেদীবাগের বেলাল হোসেন ওরফে পরান (২০)। র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল।
