গোপিনাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৬:৫১

সিরাজগঞ্জের এনায়েতপুর গোপিনাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সুধীর চন্দ্র সরকার (৬৫) মৃত গদাধর সরকারের ছেলে।

গোপিনাথপুর গ্রামের ইউপি সদস্য মাজেম আলী ব্যাপারী জানান, গোপিনাথপুর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুদীর চন্দ্র তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়ে পাম্প মেরামত করছিলো। সে সময় তিনি বৈদ্যুতিক শর্ট সার্কিটে আক্রান্ত হন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রবীণ এই সমাজ-সেবকের আকস্মিক মৃত্যুতে এলাকা জুড়ে সবার মাঝে শোক ছড়িয়ে পড়েছে। 

ইত্তেফাক/নূহু