রাতের অন্ধকারে সরকারি জমিতে দোকান নিমার্ণ, ভেঙ্গে দিলো প্রশাসন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২১:৩৩

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজারে সরকারি জমিতে রাতের আঁধারে অবৈধভাবে নির্মিত একটি দোকান ভেঙে দিয়েছে প্রশাসন। রোববার (৮ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী ঘটনাস্থলে গিয়ে দোকানটি উচ্ছেদ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের রণচন্ডী অবিলের বাজারে জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল করে রাতের আঁধারে দোকান নির্মাণ করা হয়। স্থানীয় ব্যবসায়ী ফজলু রাতের অন্ধকারে দোকানঘরটি নির্মাণ করছেন।

পরে খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী। একদল পুলিশ নিয়ে সেখানে গিয়ে তিনি অবৈধ দোকানঘরটি উচ্ছেদ করেন।  

সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী জানান, সরকারি জমিতে অবৈধভাবে রাতের অন্ধকারে দোকান ঘর নির্মাণ করায় তা ভেঙ্গে দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/আরএইচ