সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ইংল্যান্ড থেকে পরিবারসহ বাংলাদেশে আসেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার।
একই সময়ে দেশে ফেরার কথা ছিল ফারহান আলী ওয়াহিদের। তবে ফ্লাইট বিলম্বে দোহায় আটকে গেছেন তিনি। আর কোনো জটিলতায় না পড়লে সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা।
ক্লাবের খেলা থাকায় বাংলাদেশের হয়ে ভুটানের বিপক্ষে আগের ম্যাচে খেলতে পারেননি হামজা ও ফারহান। আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলনে থাকার কথা ছিল এই দুই ফুটবলারের। তবে ফারহান দেরিতে পৌঁছাবেন বলে আজকের অনুশীলনে তার থাকা হচ্ছে না।
১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরই মধ্যে ভুটানের বিপক্ষে জয় এবং অন্য ম্যাচে ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্রয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
