উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (২০) নামে এক পথচারী নিহত হয়েছে। সে গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার গাইবান্ধা-ধুবনী আঞ্চলিক সড়কের মাঠেরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ধুবনীগামী একটি মিনি ট্রাক মাঠেরহাট নামক স্থানে পথচারী ওমর ফারুককে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রিফাত হত্যা মামলার আসামিদের আদালতে হাজিরা
ট্রাকটি ধুবনী মোড়ে পুলিশ আটক করেছে। ধুবনী কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/নূহু
