প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল প্রশ্নটি দেয়া হলো, আশা করি মনোযোগ দিয়ে সমাধান করবে।
বিজ্ঞান
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ : ২´ ১৫ = ৩০
(ক) একটি বাস্তুসংস্থানের অনেকগুলো খাদ্যশৃঙ্খল নিয়ে কী তৈরি হয়?
(খ) সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কী বলে তুমি মনে কর?
(গ) আমাদের দেহে পানির মাধ্যমে কীভাবে চর্মরোগ ছড়ায়?
(ঘ) আমরা শরীরকে ঠাণ্ডা রাখার জন্য হাতপাখা, বৈদ্যুতিক পাখা থেকে বায়ু প্রবাহকে ব্যবহার করি। এর কারণ কী?
(ঙ) পরমাণু কাকে বলে? পদার্থ কী দিয়ে তৈরি?
(চ) তিনটি খাদ্য উপাদানের নাম লেখ।
(ছ) ফল পাকানোর জন্য কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?
(জ) বয়ঃসন্ধি কী?
(ঝ) মহাবিশ্ব কী?
(ঞ) শিল্প বিপ্লব কত শতকে হয়েছিল? একটি যান্ত্রিক প্রযুক্তির নাম লেখ।
(ট) দুটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখ।
(ঠ) কালবৈশাখী কী? আমাদের দেশে আমরা কোন সময় কালবৈশাখী দেখতে পাই?
(ড) কোন জ্বালানি ব্যবহার করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নি:সরণ কমে?
(ঢ) জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?
(ণ) জলবায়ু কী? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে কী রয়েছে?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি প্রশ্নের উত্তর দাও) :১ ´১২ = ১২
(ক) কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ---
(খ) বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে — দূষিত করে।
(গ) কৃষিতে কীটনাশক এবং — সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি।
(ঘ) ডুবুরিরা সিলিন্ডারে — গ্যাস নিয়ে যান।
(ঙ) - শক্তির মূল উত্স।
(চ) কোমল পানীয়তে — উপাদানগুলো অধিক পরিমাণে থাকায় তা দেহের জন্য ক্ষতিকর।
(ছ) সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে — সময় লাগে।
(জ) চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের — বলে।
(ঝ) বাড়তি উত্পাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং — ব্যবহার করা হয়।
(ঞ) আমাদের জীবনে তথ্যের অনেক — রয়েছে।
(ট) - বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে।
(ঠ) আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো — পরিবর্তন।
(ড) বায়ুপ্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে — উত্পন্ন করে।
(ঢ) মানুষ সৌর প্যানেল — করেছে।
৩। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর :২ ´ ৫ = ১০
বামপাশ
(ক) আমাদের জীবনে তথ্যের
(খ) তথ্য আমাদের নতুন কিছু
(গ) তথ্য যেকোনো নতুন কিছু
(ঘ) নতুন কিছু শিখতে ও জানতে সবার সাথে
(ঙ) তথ্য বিনিময় আমাদের
ডানপাশ
i.সিদ্ধান্ত নিতে সাহায্য করে
iiতথ্য বিনিময় করতে হবে
iiiঅনেক গুরুত্ব রয়েছে
ivচিঠি লিখতে পাড়ি
v. আমরা মানুষের সাথে
vi. নিরাপদ থাকতে সাহায্য করে
vii.শিখতে সাহায্য করে
কথা বলতে পারি
৪। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ :) ৬ ´ ৮ = ৪৮
(ক) খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল কাকে বলে? ব্যাঙ, সাপ, ঘাসফড়িং ও ঘাস দিয়ে সঠিক খাদ্যশৃঙ্খল তৈরি কর। খাদ্যশৃঙ্খলটির সর্বোচ্চ খাদক কোনটি? ২ + ৩ + ১ = ৬
(খ) পানি দূষণের দুটি কারণ লেখ। বর্ষাকালে যদি তোমার গ্রাম বন্যার পানিতে ডুবে যায় তাহলে তুমি কীভাবে খাবার পানি বিশুদ্ধ করবে? পানি বিশুদ্ধকরণের চারটি উপায়ের নাম লেখ। ২ + ২ + ২ = ৬
(গ) কাঠ পোড়ানোর ফলে উত্পন্ন কোন গ্যাস বায়ু দূষিত করে? বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর উপর কী প্রভাব পড়ে সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখ। ১ + ৫ = ৬
(ঘ) শক্তি কী? শক্তির মূল উেসর নাম কী? শক্তির অপচয় ঘটে এমন চারটি ঘটনার উদাহরণ লেখ। ১ + ১ + ৪ = ৬
(ঙ) গ্রহ কী? গ্রহ ও উপগ্রহের মধ্যে একটি পার্থক্য লেখ। আদর্শ গ্রহ হিসাবে পৃথিবীর তিনটি বৈশিষ্ট্য লেখ। ১ + ২ + ৩ = ৬
(চ) প্রযুক্তির ক্ষতিকর প্রভাবে পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে সে সম্পর্কে তিনটি বাক্য লেখ। প্রযুক্তির অপব্যবহার রোধে তোমার তিনটি পরামর্শ লেখ। ৩ + ৩ = ৬
(ছ) আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস আমাদের কীভাবে সহায়তা করতে পারে? ২টি বাক্যে লেখ। জলবায়ুর ধারণা আমাদের দেশের কৃষকদের কীভাবে উপকার করে? ১টি বাক্যে লেখ। ২ + ২ + ২ = ৬
(জ) গ্রিন হাউজ কী? একটি গ্রিনহাউজ গ্যাসের নাম লেখ। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের তিনটি করণীয় লেখ। ২ + ১ + ৩ = ৬
(ঝ) তেল, গ্যাস, কয়লা কোন ধরনের জ্বালানি? প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের পাঁচটি কারণ লেখ। ১ + ৫ = ৬
(ঞ) জনসংখ্যার ঘনত্ব কী? পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির কী প্রভাব রয়েছে তা চারটি বাক্যে লিখ।
