নিখোঁজের ছয় দিন পর নাফিউল ইসলাম নয়ন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে আশুলিয়ার কন্ডা প্রাথমিক বিদ্যালয়ের কাছে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
গত ১৭ আগস্ট শনিবার দুপুরে আশুলিয়ার কন্ডা এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন নয়ন। নয়ন বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের এমবিএর প্রথম বর্ষের ছাত্র এবং মিতালী গ্রুপের আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে নয়ন তার চার বন্ধুর সঙ্গে কন্ডা ব্রিজ এলাকায় বংশী নদীতে গোসল করতে নামেন। কিন্তু সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান।
আরও পড়ুন: সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
