ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে সৎ পুত্রের ছুরিকাঘাতে মা খুন হয়েছেন। নিহতের নাম মুক্তা আক্তার (৩৫)।
এলাকাবাসী জানা যায়,ওই গ্ৰামের হেলিম উদ্দিনের পুত্র জীবন (২০) শুক্রবার বিকালে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সৎ মা মুক্তা আক্তারকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানান, নিহত মুক্তা উপজাতি ছিলেন। তিনি ধর্মান্তরিত হয়ে হেলিম উদ্দিনকে বিয়ে করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সেই সঙ্গে নিহতের স্বামী হেলিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে এসেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ১
বিষয়টি খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু নিশ্চিত করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
