আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নিহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির
এসপার বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আমার জানা নেই। তবে আমি যদি তা জানতামও তাহলে তা কতটুকু প্রকাশ করতাম সে ব্যাপারে আমি নিশ্চিত নই। চলতি মাসের প্রথম দিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, গত দুই বছর ধরে চলা মার্কিন অভিযানে নিহত হয়েছেন হামজা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা অবশ্য ওই সময় এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
