শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল— সতর্ক জামাল

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৮:০৬

সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বড় জয় পাওয়ার আনন্দে গা ভাসাতে রাজি নন জামাল ভূঁইয়া। সেমিফাইনালে পাকিস্তান ম্যাচেই পূর্ণ মনোযোগ রাখছেন এই ফুটবলার। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কিংস অ্যারেনায় অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জামাল। এ সময় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল উল্লেখ করে জামাল বলেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে।’

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পুরো দলের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচটা ভালো ছিল। আমরা ৪ গোল করছি, ক্লিনশিট রাখছি– সবমিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন মনোযোগ থাকবে পাকিস্তানের সাথে (ম্যাচের দিকে)।’

এরই মধ্যে চোটের কারণে সাফ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তার বিকল্প খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথাও বলেছেন জামাল। তিনি বলেন, ‘সাদ চোট পেয়েছে। অবশ্যই তার জায়গায় বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয়ও সেন্টারব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডকেই দরকার।’ 

ইত্তেফাক/জেডএইচ