কচুয়ায় বাল্যবিয়ে বন্ধ কনের বাবার জরিমানা

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৬

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দের হস্তক্ষেপে এক স্কুলছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিপুর গ্রামের ওয়ালী উল্লা তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে পাশের গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। সংবাদ পেয়ে সহকারী কমিশনার রুমন দে পুলিশ নিয়ে ওয়ালী উল্লার বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবা ওয়ালী উল্লার ৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে সহকারী কমিশনার ও পুলিশের উপস্থিতি টের পেয়ে  বরপক্ষের লোকজন দ্রুত কনের বাড়ি ত্যাগ করে।