বিএনপি ও যুবদল নেতাদের মতবিনিময় সভা

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৯

সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের উদ্যোগে সান্তাহার পৌর বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো. কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সান্টু, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।