দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) জোহানেজবার্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সবশেষ ৪ টেস্টে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ হারের পর এবার আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে তিন পেসার ও এক স্পিনার রেখে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদের সঙ্গে একাদশে আছেন পেসার এবাদত হোসেন। আর স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।
এছাড়া এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ওপেনার মাহফিজুল ইসলামের। এই সংস্করণে দেশের ১১২তম ক্রিকেটার তিনি। চলতি জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পান মাহফিজুল। টুর্নামেন্টের পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ৬৭২ রান করেন এই ২২ বছর বয়সী ওপেনার।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
