দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হয়েছে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। তবে অভিষেক ম্যাচটা তার জন্য অনেকটা দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই আউট হয়েছেন এই ওপেনার।
রোববার (১৫ নভেম্বর) জোহানেজবার্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন অভিষিক্ত মাহফিজুল রবিন।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে ইনিংস শুরু করেন পেসার কাগিসো রাবাদা। ম্যাচের প্রথম বলেই গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়েছেন এই ডানহাতি ওপেনার রবিন। ডাক মেরে সাজঘরে ফিরে গেছেন তিনি।
