দোকানদারের ভুলের কারণে গঙ্গাচড়ায় জুয়েল নামে এক কৃষকের পুড়ে গেছে আমন খেত। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঐ কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের চেংমারী গ্রামে।
ক্ষতিগ্রস্ত কৃষক জুয়েল জানান, আমন খেতে মাজরা, পচন ও অন্যান্য পোকা প্রতিরোধের জন্য গত মঙ্গলবার স্থানীয় ছিল্লানির বাজারের আশু মিয়ার কীটনাশকের দোকান থেকে হেক্সাগোল্ড-২০০ মিলি, এগ্রোস্টার-১০০ মিলি এবং এমিক্সিন-১০ গ্রাম কিনে দোকানদারের পরামর্শমতো একই সঙ্গে মিক্সড করে ৫০ শতক জমিতে স্প্রে করে। এরপর থেকে খেতের ধান মরে যেতে থাকে।
