ইরান-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২১:৫৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার (১৬ নভেম্বর) আরাগচির আনুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও গভীর হয়েছে। যদিও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে সহায়তার ক্ষেত্রে রাশিয়া খুব সামান্য ভূমিকা রাখছে, এমনকি কোনো সহায়তাই করছে না।

ইত্তেফাক/এবিএস