সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:৪৪

সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুরে মুনসুর শেখ নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার ভোরে সদর উপজেলার বাঁকাল ইসলামপুর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মুনসুর শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল হামিদের ছেলে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের গোলাগুলি হয়। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মুনসুর শেখ নিহত হলেও তার প্রতিপক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।