নিয়োগ বিজ্ঞপ্তি: জেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত, ১৯২৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মানিকগঞ্জ মডেল হাইস্কুল, ডাকঘর ও জেলা: মানিকগঞ্জ-এ একজন সিকিউরিটি গার্ড (অস্থায়ী) নিয়োগ করা হবে। প্রার্থীর যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি পাস। বয়স সর্বোচ্চ ৩০ বছর। আগ্রহী প্রার্থীগণকে আগামী ২২ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ রোজ শনিবার বেলা ১১.০০ ঘটিকায় প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও মোবাইল নাম্বারসহ উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। বেতন আলোচনা সাপেক্ষে। প্রধান শিক্ষক, ০১৭১৫৩৬৪৬০৮। সিকে-৩৫৮৪(এ)
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক পোল্ল্যাকান্দি রহমানিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘর: ফারাজীপাড়া, উপজেলা: দেওয়ানগঞ্জ, জেলা: জামালপুর। শূন্যপদে একজন নৈশ প্রহরী গার্ড/ঝাড়ুদার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/- টাকা (অফেরতযোগ্য) পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই মাদ্রাসা সুপার বরাবর আবেদন করতে পারবেন। -সুপার, মোবা: ০১৭১৪৬৮০৫৭৯। সিকে-৩৫৮২
