সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রকল্পসমূহে দুর্নীতি ও দলবাজি ভয়াবহ রূপ নিয়েছে

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০০:২৯

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক বলেছেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রকল্পসমূহে দুর্নীতি ও দলবাজি ভয়াবহ রূপ নিয়েছে। গ্রামাঞ্চল ও শিল্পাঞ্চলে অগ্রাধিকারের ভিত্তিতে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান তিনি। শুক্রবার আশুলিয়ায় খেতমজুর ইউনিয়নের আঞ্চলিক প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। সাইফুল হক বলেন, গ্রামের গরিবদের জন্য নানা প্রকল্পের বরাদ্দের বড়ো অংশ চুরি, দুর্নীতির কারণে প্রকৃত গরিবদের কাছে পৌঁছাচ্ছে না। ডা. মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কার্যকরী সভাপতি মোফাজ্জল হোসেন মোশতাক, খেতমজুর ইউনিয়ন সংগঠক আকবর খান, বিপ্লবী ছাত্রসংহতির জোনায়েদ হোসেন, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, বাবুল ভূইয়া, নজরুল ইসলাম, শুকুর আলী, শাহ আলম প্রমুখ।