সহযোগিতা ও অংশীদারত্বের বার্তা নিয়ে রহিমআফরোজের সম্মেলন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৩:০৬

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশের ব্যাটারি শিল্পের পথিকৃৎ রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের (আরবিএল) ‘ডিলার কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ‘ঐতিহ্যের বন্ধনে সমৃদ্ধ আগামী’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে সারা দেশ থেকে আসা ডিলাররা অংশ নেন। অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক অংশীদারত্ব এবং ভবিষ্যতে যৌথ সমৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনাওয়ার মিসবাহ মইন, রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের সিইও মো. কামরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ফারাজ এ. রহিম। এ ছাড়া প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭২ বছরেরও বেশি সময় ধরে রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেড গুণগত মান ও গ্রাহকসেবায় গুরুত্ব দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।

দিনব্যাপী এ আয়োজনের শেষ পর্বে ডিলারদের সম্মাননা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

ইত্তেফাক/এএইচপি