ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুজ্বরে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৩:৪৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসাধীন জারিফ নামে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। জারিফ ময়মনসিংহের শিকারীকান্দা গ্রামের মো.আরিফ মিয়ার ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার জানান, ডেঙ্গুজ্বর নিয়ে সে  শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর পরই মারা যায়। এর দুই দিন আগে সে গাজীপুরে চিকিৎসা নিয়েছিল। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে পাঠাতে বলেন। কিন্তু জারিফের পরিবার শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: কোটালীপাড়ায় খালে যুবকের মরদেহ

এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১৪২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১১০ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জারিফ সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমআরএম