ম্যাড কার্টুন প্রদর্শনীর শেষ দিন আজ

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৩৭

সম্প্রতি বিশ্বের জনপ্রিয় কার্টুন ম্যাগাজিন ‘ম্যাড’-এর প্রিন্ট ভার্সন বন্ধের ঘোষণা হয়। ১৯৫২ সাল যাত্রা শুরুর পর বিগত ৬৭টি বছর বিশ্ব কার্টুনের আইডল হিসেবে পরিগণিত হয় ম্যাগাজিনটি। ম্যাডকে উত্সর্গ করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কার্টুন ম্যাগাজিন উন্মাদ রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে ৫০ জন কার্টুনিস্টের ৮৪টি কার্টুন নিয়ে আয়োজন করেছে তিনদিনব্যাপী কার্টুন প্রদর্শনীর। যার উদ্বোধন হয় গত শুক্রবারে। প্রদর্শনীটি টানা তিনদিন দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলার পরে আজ এর পর্দা নামতে চলেছে।