বল্টু মিয়া মেসে থাকে
একটা ছোট রুম,
ছারপোকাদের অত্যাচারে
হয় না রাতে ঘুম।
ভোরবেলাতে কাজের বুয়া
থাকতো দ্বারে খাড়া,
অনেক মেসে রান্না করে
অনেক যে তার তাড়া।
কাজের বুয়া বিদায় করে
রান্না নিজেই করে,
রাঁধতে গিয়ে দিনে রাতে
কান্না করেই মরে।
ডিমভাজি আর ভর্তা আলু
ভাত প্রতিদিন পোড়ে,
বল্টু আবার বুয়ার খোঁজে
এদিকে সেদিক ঘোরে।
