সেদিন সকালে ঘুম ভেঙে গেল
চিত্কার শুনে নানার
কারণটা কী? উপায় ছিল না
তখন তো সেটা জানার।
তারপরও চলে দেন দরবার
ঘটনা জানাই লক্ষ্য
নাছোড়বান্দা নাতি আমি তাই
আটকালো নানা কক্ষ।
কানে মুখে নানা ঘটনা বলেই
লজ্জাতে হলো লাল—
মশা ভেবে নানি চড় মেরে নাকি
ফুলিয়েছে তার গাল!
