কোটালীপাড়ায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৪৭

কোটালীপাড়া উপজেলার ঘাঘর-পয়সারহাট খালের হরিণাহাটি থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাজিব খান (২০)। সে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের হরিণাহাটি গ্রামের মৃত পিন্টু খানের ছেলে। রাজিব খানের মা মতুরা বেগম জানান, রাজিব গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিন দিন ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। ঐদিন সকালে এলাকাবাসীর কাছে জানতে পারলাম খালে লাশ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ রাজিবের।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, রাজিব একজন মাদকাসক্ত যুবক। ধারণা করা হচ্ছে মাদক সেবন করে পানিতে পড়ে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।