পাথরঘাটায় শুক্রবার রাতে প্রশাসনকে খবর দিয়ে বাল্যবিয়ে বন্ধ করালেন ইউপি সদস্য শাহজালাল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বরের বাবাকে ২০হাজার ও কনের বাবাকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কাঠালতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজালাল বলেন, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের কিশোরীর(১২) সঙ্গে পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের দেলোয়ার মুন্সির ছেলে মো. হেলালের(১৮) বিয়ের আয়োজন চলছে এমন তথ্য পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে সত্যতা পেয়ে প্রথমে বিয়ে বন্ধের অনুরোধ করি। না শোনায় ইউএনওকে খবর দিলে তিনি বর ও কনেসহ অভিভাবকদের তার কার্যালয়ে ডেকে পাঠান।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, উভয় পক্ষের বক্তব্যে সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে। বর ও কনের বয়স কম হওয়ায় তাদের কাছ থেকে মুচলেক নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
