কসমেটিক ছাড়া ত্বক ভাল রাখার উপায়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

কে না চায় সুন্দর ত্বক, সুন্দর কমপ্লেক্সন। আর এই সুন্দর ত্বকের জন্য ব্যবহার করা হয় কতনা কেমিক্যালযুক্ত কসমেটিকস। কেমিক্যাল ছাড়া সহজে কিভাবে আপনি আপনার ত্বক সুন্দর করতে পারেন তার জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ। এই পরামর্শগুলো হলো, মুখের ত্বকে সাবান ব্যবহার করবেন না। সাবান অত্যুধিক ক্ষারযুক্ত বা অ্যালকালাইন। এটা স্কিনের ন্যাচারাল বেবিয়ার ক্ষতিগ্রস্ত করে। মুখ ওয়াশ করতে সোপ ফ্রি ক্লিনজার ব্যবহার করুন। সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করুন। সূর্যের আল্ট্রাভায়োলেট রে স্কিন এজিংকে তরান্বিত করে। সূর্যের আলোতে যাওয়ার অন্তত: আধা ঘন্টা আগে জিংক অক্সাইডসমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করুন। প্রতিদিন প্রচুর পরিমাণ আশযুক্ত খাবার আহার করুন। পাশাপাশি প্রচুর পরিমাণ সবুজ শাক-সবজি ও তাজা ফলমূল আহার করুন। ত্বকের সবচেয়ে বড় শত্রু মানসিক অবসাদ, রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস, কফি, আলকোহল এবং সিগারেট। এসব থেকে দুরে থাকুন। প্রতিদিন ত্বকে ভাল কোন ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

ফ্রূইট বেজড ফ্যাসিয়াল মাস্ক  ব্যবহার করতে চেষ্টা করুন। এতে আপনার মুখের ডেড স্কিন কমে যাবে।  হ্রাসপাবে হালকা দাগ রিংকেল। প্রতিদিন এক্সারসাইজ বা ব্যায়াম করুন। এ্যাকটিভ থাকতে চেষ্টা করুন। হাসিখুশী থাকুন। অকারণে কপাল কুচকাবেননা। এতে মুখের রিংকেল বা ত্বকের ভাজ পড়তে পারে।

nডা: মোড়ল নজরুল ইসলাম

চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং

যৌন সমস্যা বিশেষজ্ঞ

লেজার এন্ড কসমেটিক সার্জন

বাংলাদেশ স্কিন সেন্টার

বাড়ী-১৭ রোড-৬, ধানমন্ডি, ঢাকা