উলিপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৪৯

উলিপুরে শুক্রবার রাতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাগড়াকুড়া টি-বাঁধ এলাকায় তিস্তা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।