চৌগাছায় ৬ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৫৩

যশোরের চৌগাছায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের দেবলয় গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে শিশুটির মা সাংবাদিকদের জানিয়েছেন, তার মেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী। সে মহল্লার অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। বেলা তিনটার পরে হঠাৎ সে কাঁদতে কাঁদতে আসে। এ সময় তার যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। কথা বলে জানতে পারি প্রতিবেশী সুকুমারের ছেলে শিব রায় (১৯) তাকে ধর্ষণ করেছে। মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছি। আমি মামলা করব।  

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, শিশুটির যৌনাঙ্গ দিয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তাকে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন: ভাঙ্গুড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছি। ধর্ষককে আটক করতে অভিযান চলছে। 

ইত্তেফাক/অনি