নৈশ প্রহরীর হাত-পা বেঁধে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দু’টি ল্যাপটপ, একটি স্ক্যানার, একটি প্রজেক্টর ও নগদ টাকা নিয়ে যায় তারা। শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নৈশপ্রহরী আব্দুল বাকী মিয়া বলেন, ‘প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের অফিস কক্ষের পাশের কক্ষে দরজা খোলা রেখে শুয়ে ছিলাম। আনুমানিক রাত ৩টার দিকে কোন কিছু বুঝে ওঠার আগেই সংঘবদ্ধ ৫/৭ জন লোক এসে তার চোখ ও মুখ এবং হাত-পা বেঁধে চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। পরে তারা অফিস কক্ষের তালা ভেঙ্গে দু’টি ল্যাপটপ, একটি স্ক্যানার ও একটি প্রজেক্টরসহ অনেক কিছু চুরি করে নিয়ে।’
আরো পড়ুন: চৌগাছায় ৬ বছরের শিশুকে ধর্ষণ
পরে বিদ্যালয়ের উপরের তলায় অবস্থিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের রুমের তালা ভেঙ্গে সেখানকার আসবাবপত্র তছনছ করে। পরে নৈশ-প্রহরী বাকী মিয়ার গোংড়ানির শব্দ শুনে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ঘাটাইল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুলের নামে পঞ্চাশ হাজার টাকার এফডিআর এর কাগজপত্রও চুরি হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/বিএএফ
