শেষ হলো ঐতিহ্য কারুশিল্প ফাউন্ডেশনের দুইদিনের প্রদর্শনী

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৩৪

শেষ হলো বাংলাদেশ ঐতিহ্য কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত দুইদিনের প্রদর্শনী। শুক্র ও শনি এই দুই সাপ্তাহিক ছুটির দিনে র্যাডিসন হোটেলের উত্সব হলে আয়োজিত ‘দ্বিতীয় হেরিটেজ গালা ইভেন্ট - আগস্ট ২০১৯’ দর্শক ক্রেতাদের আনাগোনায় জমে উঠেছিল। এ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের নানা অনুষঙ্গ। গতকাল শনিবার উত্সবের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফতং হামফ্রেস। সম্মানিত অতিথি ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট রুবানা হক। সমাপনী বক্তব্য উপস্থাপন করেন ঐতিহ্য কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট তুতলি রহমান। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা কানিজ আলমাস খান, অভিনেত্রী সারা যাকের, শিল্পী রোকেয়া সুলতানা, সংগীতশিল্পী নাশিদ কামাল, ডলি ইকবাল, মুবিনা আসফ, আল্পনা হাবিব প্রমুখ। সমাপনী আয়োজন শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।