পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৪১

সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিস পাকিস্তান দলের বোলিং কোচ হতে চান। সূত্র মতে, দলের বোলিং কোচ হতে গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন ইউনুস। এর আগে দুবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও ওয়াকার এবার কেবলমাত্র বোলিং কোচের জন্য আবেদন করেছেন। তারপরই পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার। উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল—বোলিং কোচ হিসেবে শীর্ষ প্রার্থী সাবেক ক্রিকেটার মোহাম্মদ আকরাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি বোলিং কোচ আজহার মাহমুদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় এবং নতুন করে বিজ্ঞাপন দেয়। আবেদনের মেয়াদ শেষ হবে ২৬ আগস্ট।