স্বপ্নিল অভিষেকে বিপক্ষ ফেদেরার

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৪৪

স্বপ্নের গ্র্যান্ড স্ল্যাম অভিষেকেই রজার ফেদেরারকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারতের টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। বিশ্বের ১৯০তম খেলোয়াড় সুমিত আগামী সোমবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস ফেদেরারের। ২২ বছরের সুমিত হলেন গ্র্যান্ড স্ল্যামের মূল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করা কনিষ্ঠতম ভারতীয়। ইউএস ওপেনের এককে দ্বিতীয় ভারতীয়। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটির বাছাইয়ে তিনি ব্রাজিলের জোয়াও মেনেজেসকে ৫-৭, ৬-৪ ও ৬-৩ সেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন। সুমিত এর আগে ২০১৫ সালের উইম্বলডনের জুনিয়র বয়েজ ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে নজর কেড়েছিলেন। অপরদিকে ব্রাজিলের খেলোয়াড়টি হলেন প্যান আমেরিকান গেমসের সোনা জয়ী।