বাগদাদে মসজিদের সামনে বিস্ফোরণে নিহত ৩, আহত ৩৪

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০২:২৯

ইরাকের রাজধানী বাগদাদে জোরালো এক বিস্ফোরণে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত আরও অন্তত ৩৪ জন। 

প্রাথমিক তদন্তের পর শনিবার পুলিশ জানাচ্ছে, শুক্রবার বিকেলে বাগদাদের মুসায়িবের ব্যস্ত বাণিজ্যিক এলাকায়, একটি শিয়া মসজিদের সামনে, কে বা কারা বিস্ফোরক ঠাসা মোটরবাইকটি চুপিসারে রেখে গিয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই জোরালো বিস্ফোরণ ঘটে। 

পুলিশের ধারণা, মসজিদের সামনে সন্ধ্যায় শিয়াদের জমায়েতের কথা মাথায় রেখেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরে, যদিও এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গোষ্ঠী।

আরও পড়ুন : ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৬

ইরাক আইএস-মুক্ত বলে ২০১৭ সালে সরকারি ভাবে দাবি করলেও, তার পরে একাধিকবার সেখানে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। বিশেষত, ইরাকের উত্তরে। শনিবার আইএস অধ্যুষিত এলাকায় নতুন করে অভিযানে নামে ইরাকি সেনা।

ইত্তেফাক/টিএস