শিবচরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৯:৫৭

মাদারীপুরের শিবচরে এবার ডেঙ্গু জ্বরে সুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবচরের ৪ জনসহ মাদারীপুরের ৮ জনের মৃত্যু হয়েছে।

সুমি আক্তার শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। তাদের একটি মেয়ে ও দুটি ছেলে রয়েছে।

আরও পড়ুন: উদ্বেগজনক হয়ে উঠছে আমাজনের দাবানল

জানা যায়, গত ২০ আগস্ট সুমি আক্তার ডেঙ্গু জ্বর নিয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। শনিবার তার অবস্থা অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার লাশ বাড়িতে আন হয়।

সুমি আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোকাদ্দেস। তিনি জানান, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার পর্যন্ত ২৩ জন রোগী ভর্তি রয়েছে।

ইত্তেফাক/এমআরএম