ইকুয়েডরে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১১:৪৭

ইকুয়েডরের আমাজান অঞ্চলে একটি সেসনা ১৮২ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ওই বিমানে থাকা ৪ আরোহী প্রাণ হারিয়েছে। খবর এনডিটিভির। 

বেসামরিক বিমান কর্তৃপক্ষ শনিবার জানায়, বিমানটিতে একজন ক্রু এবং তিনজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়: রাহুল গান্ধী

বিমানটি মোরোনা সান্টিয়াগো এবং জামোরা সিনসিপি সীমান্তের’র কাছে শুক্রবার বিধ্বস্ত হয়। সামরিক বাহিনী ও অন্যান্য উদ্ধারকারীরা শনিবার ৪টি মৃতদেহ উদ্ধার করেছে।

ইত্তেফাক/এসআর