খুলনা-৬ পাইকগাছা-কয়রা’র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আকতারুজ্জামান বাবু গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এ সময় স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় খুলনা-৬ পাইকগাছা-কয়রা’র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আকতারুজ্জামান বাবু বলেন, গণমাধ্যমের ভূমিকা ও সাধারণ মানুষের দোয়া ছিল বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব মো. রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মণ্ডল, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলামসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
