রংপুরে তিন শিশুর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২০:০১

রংপুরে পৃথক তিনটি স্থান থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই শিশু পুকুরের পানিতে ও অপর শিশু তিস্তা নদীতে ডুবে মরা যায়। রবিবার রংপুরের তিন উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের শেফাত আলী (১১) নামে এক শিশু তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে ৪ ঘণ্টা পর স্থানীয় জেলেরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। 

নিহত শিশু উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, উপজেলার ছাওলা ইউপির ছাওলা গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে পরে গিয়ে সুমি খাতুন (৬) নামে এক শিশু মরা যায়। নিহত শিশু উপজেলার ছাওলা ইউপির ছাওলা গ্রামের আবু সাঈদের মেয়ে।

অপরদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইকরচাল গ্রামে আল মামুদ (৪) বাড়ি পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ইকরচাল গ্রামে আ. ওহাবের ছেলে। তারাগঞ্জ উপজেলা থানার ওসি জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


ইত্তেফাক/জেডএইচ