ঠাকুরগাঁও মহাসড়কে বারো মাইল নামক স্থানে গতকাল শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে বিআরটিসি বাসের হেলপার মানিকসহ ১২ জন বাসের যাত্রী গুরুতর আহত হয়েছে। কাহারোল থানার পুলিশ ও হাইওয়ে দশ মাইল থানার ওসি জিএম সামসুল নুর জানান, হানিফ পরিবহন ওভারটেক করার সময় বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন: বিআরটিসির বাসের হেলপার মোঃ মানিক, ঠাকুরগাঁ শহরের মোসলেমউদ্দীন ও সমসের আলী প্রায় একঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
