আবারও ৩ মাস সময় চাইলেন ব্যবসায়ী নূর আলী

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:১৯

দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির না হয়ে আবারও সময় চেয়ে আবেদন করেছেন ব্যবসায়ী মোহাম্মদ নূর আলী। গতকাল রবিবার তিনি সময় চেয়ে দুদকে আবেদন করেছেন। এবারের আবেদনেও তিন মাস সময় চেয়েছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সময়ের আবেদন করলেন নূর আলী। উল্লেখ্য, ব্যবসায়ী মোহাম্মদ নূর আলীর বিরুদ্ধে ১৪ তলার অনুমতি নিয়ে ডিসিসির বনানী মার্কেট ৩০ তলা ভবন নির্মাণ করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই প্রথম দফায় চিঠিতে ৩১ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে হাজির না হয়ে তিন মাসের সময় চেয়েছিলেন তিনি। এরপর দুদক তাকে ২৫ দিনের সময় দিয়ে ২৫ আগস্ট হাজির হতে তলবি নোটিশ পাঠায়। ওই তলবি নোটিশে গতকাল তার দুদকে হাজির হওয়ার কথা ছিল।