নাসিরনগরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:২১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ হেফাজতে বাবুল মিয়া (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। নিহত বাবুল উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কোয়ারপুর গ্রামের মৃত লাল খাঁর ছেলে।

থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান জানান, উপজেলার কোয়ারপুর গ্রামের বাবুল মিয়া বিজয়নগর থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি। রবিবার দুপুরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় বুকে ব্যথা অনুভব হলে উপজেলা কমপ্লেক্সে চিকিত্সা শেষে থানায়  আনা হয়। পরে সন্ধ্যায় আবারও বুকে ব্যথা অনুভব হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।