দিনাজপুরে শিশুকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১১:০৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর বাবা সাগর মিয়া (১৯) বাদী হয়ে যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তবে পুলিশ অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাকিল মাহমুদ জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: ছড়িয়ে পড়ছে ওষুধ প্রতিরোধী নতুন সুপারবাগ, মহামারির আশঙ্কা

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ১ম শ্রেণির ওই ছাত্রী রবিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর বাড়িতে চলে আসে। এর কিছুক্ষণ পর সে বাড়ি থেকে বের হয়ে বাইরে খেলতে যায়। এ সময় সাগর নামে ওই যুবক শিশুটিকে ফুসলিয়ে কৌশলে পাশের একটি কচুক্ষেতে নিয়ে ধর্ষণ করে। তখন শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সাগর পালিয়ে যান। 

তিনি আরো জানান,  শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সন্ধ্যা ৭টায় তার মা ও আত্মীয়-স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। সাগরকে গ্রেপ্তারে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচ