রাতে নিখোঁজ ব্যক্তির হাত-পা বাঁধা লাশ সকালে ভেসে উঠল পুকুরে

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১২:২৬

গাইবান্ধার সাদুল্লাপুরে নিজ বাড়ির উঠান থেকে রাতে নিখোঁজের পর সকালে পুকুরেই হাত-পা বাঁধা অবস্থায় নেহারুল বেপারী (৪৫) নামে এক রাজমিস্ত্রির লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।

সোমবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে।নেহারুল বেপারী ওই গ্রামের মৃত. শয়ন বেপারীর ছেলে।

আরও পড়ুন: পাবনায় জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

সাদুল্লাপুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, নেহারুল গত রবিবার মাগরিবের নামাজ পর বাড়ি ফিরে আসেন। পরে রাতে তিনি বাড়ির উঠানে পায়চারি করতে ছিলেন। এরপর  তিনি নিখোঁজ হন। স্বজনরা রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন। কিন্তু তার কোন সন্ধান পাননি। পরদিন সোমবার সকালে তার ছোট ছেলে মশিউর রহমান তাদের বাড়ির পিছনে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যান। এসময় সে ওই পুকুরের পানিতে তার বাবার হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখেতে পায়।

তিনি আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা গলায় রশি দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই পুকুরে ফেলে রেখে যায়। এনিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমআরএম