নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবুকে রবিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, ২০০৭ সালের র্যাব-১১ হাবুকে একটি অস্ত্রসহ গ্রেফতার করে। সেই মামলায় দীর্ঘ শুনানির পর নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে হাবুকে ১০ বছরের সাজা প্রদান করা হয়। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
রবিবার রাতে আড়াইহাজার থানার পুলিশ উপজেলার দক্ষিণপাড়া তার নিজ বাড়ি থেকে হাবুকে গ্রেফতার করে। হাবিবুর রহমান ওরফে হাবু দক্ষিণপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।
আরও পড়ুন: কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, মৃত্যু
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম হাবুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
