সৈয়দপুর বিমানবন্দরের পশ্চিম পাশের (বিমানবন্দর পশ্চিমপাড়া) ১০ ইঞ্চি দেয়ালটি প্রায় ১০০ ফুটের মতো ধসে পড়েছে। রবিবার ভোর রাতে বিকট শব্দে বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর ধসে পড়ে। এতে অরক্ষিত হয়ে পড়েছে বিমানবন্দরটি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকার মেসার্স সিঙ্গাপুর এন্টারপ্রাইজ ২০১২ সালে ৭ হাজার ফুট সীমানা প্রাচীর নির্মাণ করে। এতে ব্যয় ধরা হয়ে ছিল প্রায় এক কোটি টাকা। এই সীমানা প্রাচীরের পশ্চিম অংশে প্রায় ১০০ ফুট ধসে পড়েছে রবিবার।
এলাকাবাসীর অভিযোগ, বিমানবন্দরের সুরক্ষার জন্য পুরো বিমানবন্দর এলাকাটি কয়েক বছর আগে ইটের গাঁথুনি দিয়ে সীমানা প্রাচারটি নির্মাণ করা হয়। নির্মাণ কাজের ব্যবহার করার কথা ছিল ১ নম্বর ইট, সেখানে ২ও ৩ নম্বর ইট ব্যবহার করা হয়। বালুর পরিমান বেশি এবং সিমেন্ট কম দেওয়ায় দেয়ালগুলো ফাটল দেখা দেয়। কোনো কোনো জায়গায় দেয়াল হেলে পড়ে। বাকি অংশ যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে এ আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। এভাবে দেয়াল ধসে পড়ার কারণে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিমান বন্দরের এক কর্মকর্তা জানান, দেয়াল নির্মাণে অনিয়মের কারণে বছর ঘুরতে না ঘুরতেই ফাটল দেখা দেয় এবং হেলে পড়তে শুরু করে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অনেক আগেই জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, মৃত্যু
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বলেন, এ ব্যাপারে আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবো না।
ইত্তেফাক/কেকে
